
আল মুজাহিদ-যশোর
চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার চুড়ামনকাটি কুঠিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে পলাশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২০ পিস ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

