
শহীদুল ইসলাম শরীফ :
ঢাকার দোহার উপজেলার লটখোলা-মৈনট ঘাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া সিমেন্ট বোঝাই ড্রাম ট্রাকটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ রবিবার (১৭ মে, ২০২৬) সকাল থেকে গাড়িটি ওপরে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, দুর্ঘটনাকবলিত ‘ঢাকা মেট্রো-উ, ১১-১৮১১ নম্বরের ভারী ড্রাম ট্রাকটি উদ্ধার করতে কোনো আধুনিক ক্রেন বা ভারী রেকার ব্যবহার করা হচ্ছে না ফলে স্থানীয় উদ্ধারকারীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি তোলার চেষ্টা করছেন। ট্রাকটি টেনে ওপরে তোলার জন্য লোহার চেইন ও কপিকল (পুলি) ব্যবহার করা হচ্ছে। সকালে লটখোলা-মৈনট ঘাট সড়কের জামানচর গ্রামে সিমেন্টবাহী এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে উল্টে যায়।
তবে উদ্ধার কাজের জন্য মৈনট ঘাট সড়কে যান চলাচলে সাময়িক ধীরগতি থাকলেও বড় কোনো যানজটের সৃষ্টি হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি সম্পূর্ণ ওপরে তোলার প্রক্রিয়া চলছিল।

