
আল মুজাহিদ-যশোর :
যশোরের ঝিকরগাছা মৎস্য চাষিদের মাঝে জলবায়ু সহিষ্ণু মাছচাষ প্রযুক্তি প্রদর্শনী মৎস্য চাষের উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট” সিএসএডব্লিউএমপি এর আওতায় উপজেলার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নের ৮জন প্রদর্শনী মৎস্য চাষির মাঝে ১৭ মে (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার মোঃ নান্নু রেজা, সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো: তোফাজ্জেল হোসেন,সমবায় অফিসার মোঃ নুরোল ইসলাম,পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহা আলম সহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১০০০ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

