
দীপক শর্মা-ঠাকুরগাঁও :
বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের খোচাবারি বাজারে অবস্থিত পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতি যা সাধারণ মানুষের ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ তৈরি করছেন যা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৈনিক চড়াও সুদে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
এদের নির্যাতনের শিকার শত শত পরিবার অভিযোগ উঠেছে। পল্লী ইউনিয়ন কৃষি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা তৈমুর রহমান গরিব অসহায় দিনমজুর কে টার্গেট করে তাদের সর্বোচ্চ লুটে নিচ্ছেন।
পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতির নির্যাতনের শিকার উপজেলার কয়েকটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় ঠাকুরগাঁও জেলার দৈনিক কিস্তি ও অতিরিক্ত সুদের প্রবণতা বেড়েই চলছে উপজেলার সহজ সরল ব্যক্তিকে টার্গেট করে ভাকা স্ট্যাম্প ও চেক সংগ্রহ করে পরবর্তীতে টাকা অংক বসিয়ে দেওয়া হচ্ছে মামলা।

