
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের নিজ কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের চারু ও কারু বিভাগের সহকারী শিক্ষক মো.ইফতেখার রহমান ইমরান এবং স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ।
প্রতিযোগিতায় ৪ (চার) টি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকগণ বয়সভিত্তিক তিনটি ক্যাটাগরিতে একক ও যৌথ মিলিয়ে ১৩ (তের) জন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্যাটাগরিতে ৩(তিন) জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন।
পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মো. মুক্তাদির রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মূলত শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা ও তাদের ধারণার বহিঃপ্রকাশ ঘটাতেই এমন আয়োজন।

