
আল মুজাহিদ-যশোর :
যশোর সদর উপজেলা ও ঝিকরগাছায় এলপি গ্যাসের ৭টি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এময় বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে ১লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যশোর জেলায় অসাধু গ্যাস ব্যবসায়ীদের ক্রসফিলিং (একটি এলপিজি সিলিন্ডার থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে আরেকটি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করার প্রক্রিয়া)সহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে আজ বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যশোর জেলার সদর ও ঝিকরগাছা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। যশোর জেলা প্রশাসনের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি স্থানে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার টাকা) অর্থদণ্ড করা হয়। এসময় যশোর সদরের সীতারামপুর এলাকার মমতাজ এন্টারপ্রাইজ কে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শংকরপুরের রনি গ্যাস স্টোরকে ৫০হাজার টাকা এবং আরমান আরিফ টুটুল (৫০) কে ৮হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফ উদ্দীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বহিী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। মোবাইল আদালত পরিচালনায় যশোরের পুলিশ বিভাগ, এবং বিএসটিআই এর পরিদর্শক সাব্বির আহমেদ সহযোগিতা করেন।

