
আল মুজাহিদ-যশোর
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক শিবির নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে ( সোমবার ) বিকাল ৪ টায় লাউজানী আল হেলাল- কমপ্লেক্সে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনিরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাবেক শিবিরদের নিয়ে বর্তমান শিবিররা যেন অনুপ্রেরণা পায় তেমন ন্যায় ও ইনসাফ পূর্ণ কাজ করতে হবে এবং মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া সংগঠনকে অগ্রসর করতে হলে সাবেক শিবিরদের কাছ থেকে সার্বিক পরামর্শ নেওয়ার ও আহবান জানান।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান, অধ্যাপক আলমগীর কবির প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর ও ইউনিয়ন থেকে আগত শতাধিক সাবেক শিবির, কর্মী, সাথী, সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক শিবিরদের নিয়ে মিলনমেলার পাশাপাশি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট মো: আবিদুর রহমান।

