
সাইমন :
সোমবার, ২১ জুলাই, দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই কলেজ ভবনের কাছে ভেঙে পড়ে। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আগুন ধরে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন—
“একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।”
ফায়ার সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এই দুর্ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।
বিধ্বস্তের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ, আতঙ্কে ছুটোছুটি শুরু করে শিক্ষার্থীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিকে, বিমানটির পাইলটদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

