
নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের কবরস্থ করার জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এই কবরস্থান তাঁদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে প্রেস উইং থেকে।

