
নিজস্ব প্রতিবেদক :
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্তত ২০

বার্ন ইউনিটে আসছে একের পর এক দগ্ধ শিক্ষার্থী।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অনেকে দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।
উদ্ধার কাজে ৮টি ইউনিট ও ২ প্লাটুন বিজিবি
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি এবং দুই প্লাটুন বিজিবি উদ্ধার কাজে অংশ নিয়েছে।

