
শেখ মোহাম্মদ পারভেজ
গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অভিযানে পাবনা শহর থেকে বিপুল পরিমাণ নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৮ জুন)২০২৬ খ্রিস্টাব্দ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আরও বিপুল পরিমাণ ভেজাল মশলা, টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সকল ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

