
সৌভিক পোদ্দার,
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ২ (দুই) টি বিদেশি পিস্তল, ৪ (চার) টি ম্যাগজিন, ৬ (ছয়) রাউন্ড গুলি এবং ২৪ (চব্বিশ) বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে মহেশপুর -৫৮বিজিবি।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১ থেকে ৩০০ (তিনশত) গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২ (দুই) টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর -৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র গোলাবারদ ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

