
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকায় একটি পরিবারের ওপর হামলা, মারধর ও শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের প্রধান মোঃ ইউনুস।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মোঃ ইউনুস (৪২), পিতা- মজহর মন্ডল, সাং- আসাম কলোনী রবের মোড়, থানা- চন্দ্রিমা। তিনি অভিযোগে উল্লেখ করেন, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে ২৫/০৬/২০২৬ ইং তারিখ রাতে মনোমালিন্য হয়।
এর জের ধরে ২৭/০৬/২০২৬ ইং শনিবার বিকাল সাড়ে ৭টার দিকে বিবাদীরা অভিযোগকারীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় অভিযোগকারীর স্ত্রী রিনা বেগম, মেজো মেয়ে পাপিয়া ও শ্যালিকা সীমা আক্তারকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে আহত করা হয়। বিবাদীরা ভুক্তভোগী নারীদের গায়ের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা এসময় বেশি বাড়াবাড়ি করলে গায়েব করে ফেলবো” মর্মে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর থেকে অভিযোগকারী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযুক্তরা হলেন- ১. মোস্তাকিম, পিতা- সেটু, ২. দুলু, পিতা- অজ্ঞাত, ৩. মনু, স্বামী- সেটু, ৪. বৃষ্টি , পিতা- অজ্ঞাত। সকলের ঠিকানা: আসাম কলোনী রবের মোড়, চন্দ্রিমা, রাজশাহী।
অভিযোগকারী মোঃ ইউনুস ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

