
সাকিব হাসান নাইম
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া গ্রামের এমপি মোড় থেকে প্রায় ১০০ গজ সামনে চকপাড়াগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোছা. আবিরন (৫০) নামের এক নারীকে চার লিটার চোলাই মদসহ আটক করা হয়।
আবিরন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া (আটিপুকুর) এলাকার বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলীর স্ত্রী।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পৃথক অভিযানে নূর মোহাম্মদ (৪২) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর কাটলা এলাকার বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

