
মোঃ শফিকুল আলম শাকিল
দৈনিক জনজাগরণ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ জাহিদ হোসেন জিমুর জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
সাংবাদিকতায় নিরলস পরিশ্রম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি গাইবান্ধা জেলায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সাংবাদিক মহলের পক্ষ থেকে অগণিত ভালোবাসা ও শুভকামনা জানানো হয়েছে।
এই শুভক্ষণে, দৈনিক জনজাগরণ পত্রিকার ক্রাইম রিপোর্টার (গাইবান্ধা) মোঃ শফিকুল আলম শাকিল তাকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মোঃ জাহিদ হোসেন জিমুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জন্মদিন উপলক্ষে মোঃ জাহিদ হোসেন জিমু সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে আগামী দিনগুলোতে তিনি নিষ্ঠার সাথে আরও দায়িত্ব পালন করতে পারেন এবং দেশের কল্যাণে কাজ করে যেতে পারেন।

