
দীপক শর্মা
ঠাকুরগাঁও জেলা সদরের বরুগাঁওয়ে অবস্থিত অন্বেষা প্রতিবন্ধী বক্ষনাবেক্ষণ শিক্ষা ও পুর্ণবাসন কেন্দ্র নামে শিক্ষা প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে বন্ধ। নেই শিক্ষক শিক্ষার্থী। শুধু প্রতিষ্ঠানের সাইবোর্ডেই দায়সারা। বলছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ স্কুলের একটি কক্ষে সুইড বাংলাদেশ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হতো হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে। তবে বেশিরভাগ সময় ঝুলে তালা। বর্তমানেও একই অবস্থা বলছেন স্থানীয়রা।
অন্যদিকে জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত আলী আকবর মেমোরিয়াল বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় ও পুর্ণবাসন কেন্দ্র। ৩০-৩৫ জন শিক্ষার্থী আসা যাওয়া করে প্রতিষ্ঠানটিতে। মাঝে মাঝে ক্লাস হয় বলে জানা গেছে।
জেলা সদরের ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ণ স্কুল ও পুর্নবাসন কেন্দ্র। শতাধিক শিক্ষার্থী নিয়মিত ক্লাস, শরির চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। রয়েছে পর্যাপ্ত শিক্ষক।

