
মোঃ শফিকুল আলম শাকিল
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক উপাংশু বিশ্বাস। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মুস্তালিবুর রহমান।
অনুষ্ঠানটি আজ ২৮ জুন ২০২৬ খ্রি. সকাল ১১.০০ টায় গাইবান্ধা সরকারি কলেজের নতুন বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

