
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধা। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ বিকাল আনুমানিক ৫টা সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুজরুক বোয়ালিয়া, ওয়ার্ড নং-০৭, দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে অবস্থিত ‘নিপা ইলেকট্রনিক্স হাউস’ দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১নং আসামি মোঃ সবুজ মিয়া (৩১) এর ডান হাতে থাকা একটি কাগজের কার্টুন তল্লাশি করে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতের বিবরণ অনুযায়ী, একটি কার্টুনের ভেতরে জ্যাকেটের মধ্যে রাখা ছোট কার্টুন থেকে ১৪০ পাতা ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১,৪০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটসহ প্রতি পাতার ওজন ৪.২০ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ৫৮৮ গ্রাম। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ধরা হয়েছে ২,১০,০০০ টাকা।
এছাড়া আসামির নিকট থেকে উদ্ধার করা হয়
২টি কালো রঙের মোবাইল ফোন SYMPHONY L46 ও Enix-D200 বাটন মোবাইল ফোন মূল্য আনুমানিক ৪,০০০ টাকা।
সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য প্রায় ২,১৪,০০০ (দুই লক্ষ চৌদ্দ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামি
সবুজ মিয়া (৩১), পিতা- জুয়েল সরকার, মাতা- স্বপ্না বেগম। অপর পলাতক আসামি শাবু মিয়া (৩২), পিতা- হারুন রশিদ, মাতা-মেহেরুন নেছা। উভয়ের বাড়ি দশলাল পশ্চিম পাড়া, ০২-নং ওয়ার্ড শাখাহার ইউনিয়ন পরিষদ, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

