
মোঃ শফিকুল আলম-গাইবান্ধা :
“সত্য ও সাহসে অদম্য যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় স্কাউট গ্রুপ আয়োজনে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ২.০০ টায় গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ডে-ক্যাম্প,দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে ও গাইবান্ধা সদর উপজেলা স্কাউট সম্পাদক জনাব রেজাউল করিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর এ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার জনাব সাইফুল ইসলাম
উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা স্কাউট সম্পাদক জনাব আব্দুল মালেক সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার সাংবাদিক জাহিদ হোসেন জিমু ও মিনহাজুর রহমান নয়ন সহ আরোও অনেকে।
অনুষ্ঠানের প্রায় ৩২ জন নতুন স্কাউট অংশগ্রহণ করেন দীক্ষা গ্রহণ করার জন্য। এছাড়াও ছিলেন পুরাতন দীক্ষিত স্কাউট বৃন্দ।

