
মোঃ শফিকুল আলম-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের পান্তাপাড়া এলাকার নিটল মোটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, রাতে মহাসড়কের নিমানধীন ফ্লাইওভারের বালির স্তুপের সাথে ধাক্কা খেয়ে প্রথমে একটি মোটর সাইকেল ও পরে একটি সিএনজি অটোরিকশা ছিটকে পড়ে যায়। এতে মোটসাইকেলের আরোহী ও দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হন।
আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ও আহত দুই সিএনজি যাত্রীকে গোবিন্দগঞ্জ উপজেলা ন্বাস্থ্য কমপ্লেকে ভতি করেন স্থানীয়রা।
দুর্ঘটনার পর এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা নির্মানাধীন মহাসড়কে সিগনাল লাইট স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে। এতে ঢাকা–রংপুর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
পরে যান চলাচল স্বাভাবিক হয়।

