
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাঠে প্রশাসন
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে সরেজমিনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এ সময় তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, দোকানে টাঙানো মূল্যতালিকা যাচাই করেন এবং নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মুনাফা আদায়ের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। উপজেলা প্রশাসন ফুলছড়ি

