
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়ার বাসিন্দা নায়েব আলী ফকির (৮০) ইন্তেকাল করেছেন। তিনি চ্যানেল আই-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন ও সাংবাদিক সাগর প্রধানের জ্যাঠা এবং মরহুম ছফেদ বানে প্রধানের ছেলে।
আজ শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ জুম্মা ঘোষপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পরে দ্বিতীয় নামাজে জানাজা ও দাফন শিবপুর ইউনিয়নের কুঞ্জ মালঞ্চা গ্রামে সম্পন্ন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

