
জলঢাকা, নীলফামারী প্রতিবেদক :
তিরিশে জুন রাত আনুমানিক ১১. ৩০ মিনিটে জলঢাকা উপজেলার জন স্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে প্রায় ৩০ লাখ টাকার আর সি সি পাইপ লুট করে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের হাতে ধরা পরে,প্রত্যক্ষদর্শীরা জানায় ৫ টি ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় সাধারণ পথচারী বাধা প্রদান করে। এ সময় দুর্ধর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও লুটতরাজ কারীদের অস্ত্রের মুখে পথচারীরা ছেড়ে দিতে বাধ্য হয়। তার কিছুক্ষণের মধ্যে জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো: সাজ্জাদ হোসেন সংবাদ পেয়ে ঘটনা স্হলে যান এবং দুটি ভ্যানের মালামাল আটকাতে সম্মত হোন এবং অবশিষ্ট তিন ভ্যান মালামাল প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে লুটতরাজ কারী মিঠুর প্রধান সহকারী আতাউর রহমান বাদল এর বাসার পুকুরে থেকে উদ্ধার করেন জলঢাকা থানা পুলিশ। জনমনে সংশয় দেখা দিলে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে যায়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজ্জাক্কিন বিষয় টি তদন্ত করে জানতে পারেন যে উক্ত মালামাল গুলি মেসার্স কামাল এন্টারপ্রাইজের ঠিকাদারি প্রতিষ্ঠানের, যাহা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে রক্ষিত ছিল।
উক্ত ছিনতাইকারীরা কামাল এন্টারপ্রাইজ এর ম্যানেজার জুলফিকার আলীকে জিম্মি করে পাঁচ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে লুটতারাজ কারীরা নিজে ভ্যান নিয়ে এসে মালামাল উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা কে ধামাচাপা দেওয়ার জন্য বিশেষএকটি মহল চেষ্টা করতেছে।
উল্লেখ্য যে ঠিকাদার মেসার্স কামাল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কামাল হোসেন নিজেদের নিরাপত্তার কারণে অভিযোগ এবং থানায় এজার করতে ভয় পাচ্ছেন। প্রত্যক্ষদর্শী জানান যে উক্ত লুটত্যারাজ কারীরা হলেন (১)মো; মনিরুজ্জামান মিঠু, পিতা রফিকুল ইসলাম ভোম্বল,সাং মাথাভাংগা জলঢাকা।(২) মো: আতাউর রহমান বাদল, পিতা জোনাব আলী । বগুলা গাড়ি জলঢাকা । এই দুইজন বাদে এই লুটতারাজের সাথে আরো অনেক অজ্ঞাত আসামী জড়িত । এই সরকারি মালামাল লুটতরাসের কারণে জলঢাকাই বর্তমান থমথন পরিস্থিতি বিরাজ করছে । তাই জলঢাকার মানুষ এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করছে । যাতে ভবিষ্যতে আর এইরকম কোন সরকারি অফিসে লুটতারাজ করতে না পার
জলঢাকায় জনস্বাস্থ্য অফিস থেকে মধ্যরাতে ১১৮ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ ।
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় জনস্বাস্থ্য অফিস থেকে মধ্যরাতে ১১৮ টি পাইপ উদ্ধার সহ দুটি ভ্যান আটক করেছে থানা পুলিশ। এসময় তিন জনকে আটক করা হয়েছে তিস্তা ক্যানেলের পার এলাকায়। পুলিশ জানিয়েছে সোমবার মধ্যরাতে জনস্বাস্হ্য অফিস থেকে পাচটি ভ্যানে করে পাইপ নিয়ে যাওয়ার সময় এলাকা বাসির সন্দেহ হলে তারা আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দুটি ভ্যান, ১১৮ টি পাইপ সহ উদ্ধার করে নিয়ে আসে থানা পুলিশ । জনস্বাস্থ্য প্রহরী সাংবাদিকদের জানায় ঠিকাদারের লোকজন রাতে তালা খুলে আমাকে না জানিয়ে গোডাউন থেকে পাইপ নিয়ে গেছে। মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সজীব আহমেদ জানান ওসব পাইপ আমার ওগুলো ঢাকা কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে । সরকারি গোডাউন থেকে রাতে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি আমার । উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী অফিসার আব্দুল গফুর বলেন ওগুলো ঠিকাদারের পাইপ ওরাই নিয়ে গেছে এখানে আমার কিছু করার নেই। অফিসার ইনর্চাজ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন। এলাকাবাসী মধ্যরাতে পাইপ আটক করে আমাদের খবর দিলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঠিকাদারের লোককে আটক করে ভ্যান মালিক দূইজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

