
মোঃ আসমাউল হোসেন-কয়রা (খুলনা) :
৪ ই জুলাই (শুক্রবার): খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সিমলার আইট গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।
মৃত যুবকের নাম মোঃ আসমাতুল্লাহ (৩০)। তিনি ওই গ্রামের মোঃ আনিস সরদারের ছেলে। তার মায়ের নাম আসমা খাতুন।
স্থানীয় সূত্রের, জানা গেছে শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

