
হোসেন :
৮ নং বোয়ালী ইউনিয়ন এর কনকরায় প্রাইমারী স্কুলের উত্তর ও পশ্চিম পার্শ্বে চলছে জমজমাট মাদক বিক্রি সেবনের আড্ডা।
দীর্ঘদিন থেকে এই এলাকায় মাদক বিক্রি করে আসছে নূরে আলম পাগলা তার সহযোগী গ্যাদা। মাদক বিক্রির ঘটনা এলাকার সবাই জানে ভয়ে কেউ মুখ খুলতে পারেনা।
একই জায়গায় আরেকজন ইয়াবা ব্যবসায়ী চান্দুর বাড়ী, গেদা সম্পর্কে শালা হয় চান্দু। এলাকাবাসীর দাবি এই ভাবে যদি মাদক বিক্রি চলতে থাকে আগামী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে । তথ্য পাওয়া যায়, এদের নামে থানায় মাদক থেকে শুরু করে বিভিন্ন মামলা এদের নামে অধিক মামলা রয়েছে।

