
আফতাবুল ইসলাম মেহরাব
চাঁদপুরের হাইমচর উপজেলায় গতরাত ভোর ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ১৬ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো মানুষ। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট, ব্যবসা-বাণিজ্যে ক্ষতি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানতে হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে গ্রাহকরা কোনো তথ্য জানতে পারেননি।
এ বিষয়ে হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোকসানা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “হাইমচর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সন্ধ্যার পর পর্যন্ত সময় লাগতে পারে।” তবে এর বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাদ্য ও ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় জরুরি যোগাযোগ ব্যাহত হচ্ছে। পানি

