
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারী সৈয়দা ঈশা আক্তার আয়শার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।জানা গেছে, গত ৮ জুলাই কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে তিনি ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আর বাড়ি ফেরেননি। সেই সময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য না পেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজের ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে। নারীকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে পরিবারের সদস্যরা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭১৬-৯৬৭৫০১ অথবা ০১৬৪৬-৪৬৬৫২৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

