
ঝিকরগাছায় ব্যাঙদাহে ,বিশ্বকাপের ম্যাচ দেখতে বেরিয়ে
আল মুজাহিদ,
যশোরের ঝিকরগাছায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মো. মিলন নামে এক যুবক। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
নিখোঁজ মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদাহ গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তারা ঝিকরগাছা পারবাজার থানার পেছনের এলাকায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে মিলন বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি (০১৯২১-৯৪৫৮৫৭) বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মিলনের সন্ধান পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আকুল আবেদন জানিয়েছেন স্বজনরা।
কোনো সহৃদয় ব্যক্তি মিলনের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ০১৭৮৯-৯৪৩৫৬৬এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মিলনকে দ্রুত খুঁজে পেতে এবং তাকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে আনতে এই বার্তাটি বেশি বেশি শেয়ার করে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

