
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম।
দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল (LAMB Hospital) হলো বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত একটি স্বনামধন্য ১৫০ শয্যার সাধারণ হাসপাতাল। পার্বতীপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই হাসপাতালটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে অত্যন্ত পরিচিত।
কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ?
আগে এই হাসপাতালটি বিদেশি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। এখানে কর্মরত অনেক ডাক্তারও বিদেশি ছিলেন। সে সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মান ভালো ছিল, চিকিৎসার খরচও তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে হাসপাতালটি আমাদের দেশের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। কিন্তু অনেকের মতে, এখন চিকিৎসা সেবার মান আগের তুলনায় কমেছে, অথচ চিকিৎসার খরচ বেড়েছে চলছে অনিয়ম ও দুর্নীতি।

