
মোঃ পারভেজ
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফের বাড়ির রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা ইসহাক সওদাগর। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা ইউসুফ তালুকদার, উপজেলা যুবদল নেতা তৈয়ব খান এবং মরহুম আমিন শরীফের পরিবারের মেজ ভাই মরহুম নুরুল ইসলাম সওদাগর এর সন্তান মো. রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধন শেষে সংশ্লিষ্টরা দ্রুত ও মানসম্মতভাবে রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

