
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে বিশেষ মাদক বিরোধী অভিযানে মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড
ঠাকুরগাঁও সদর উপজেলার কেষ্টপুর এলাকার দক্ষিণ পাশের গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প এলাকায়) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মা-মেয়েসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে মা দ ক-সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়ায় মা ও তাঁর মেয়েকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে আরও ১ জনকে আইনের আওতায় এনে দণ্ড প্রদান করা হয়।

