
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
স্পেন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দীন আহমদ পারাবত এক্সপ্রেসযোগে আজ মঙ্গলবার ৩০জুন ২০২৬ ইং ১২: ২০ ঘটিকায় কুলাউড়ায় পৌঁছালে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
কুলাউড়া রেলওয়ে স্টেশনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল রহমান মনির, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান খান, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম ছমছু, যুবদল নেতা তোফায়েল আহমদ ডালিম, সিনিয়র সদস্য আলমাছ পারভেজ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হুসেন খান, প্রচার সম্পাদক আব্দুল রহিমসহ নেতাকর্মীরা।
সংবর্ধনার জবাবে রমিজ উদ্দীন আহমদ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

