
নিজস্ব প্রতিবেদক:
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার দেশের ১০ বছর বয়সী সকল কিশোরীকে বিনামূল্যে ১ ডোজ এইচপিভি (HPV) টিকা প্রদান করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং এটি কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ কর্মসূচির আওতায় দেশের সকল ১০ বছর বয়সী কিশোরীকে নিকটস্থ ইপিআই (EPI) টিকাদান কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদের নিজ সন্তানের পাশাপাশি আশপাশের ১০ বছর বয়সী কিশোরীদেরও টিকাদানের বিষয়ে সচেতন ও উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
টিকা প্রাপ্তির স্থান: দেশের সকল ইপিআই (EPI) টিকাদান কেন্দ্র।
জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের এ উদ্যোগ সফল করতে সকলের সচেতন অংশগ্রহণই পারে ভবিষ্যৎ প্রজন্মকে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে।

