
মোঃ হাসান আলী
স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর পত্নীতলা উপজেলায় উস্টিগ্রামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মঙ্গলবার (৩০ জুন ২০২৬) অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রাইহানকে আটক করে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাকে সাজা প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ জানায়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় প্রশাসন সর্বদা প্রস্তুত।

