
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী) ও আজাদুর রহমানকে সম্মাননা দিয়েছে টিম জার্নালিস্ট কুলাউড়া।
রোববার ২৮ জুন রাত ৯ ঘটিকায় পাকশি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা এম. মোক্তাদির হোসেন, কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নোমান আহমদ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহ, প্রতিদিনের সময়-এর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক ঘোষণার প্রতিনিধি জামাল হোসেন তারেক, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মাহফুজ রহমান মাহি, লাখোকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, দি কুলাউড়ার পরিচালক মোহাম্মদ শাফি, দৈনিক অভয়নগরের প্রতিনিধি তারেক হাসান, বিডি লাইভ ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী, জাগ্রত কুলাউড়ার পরিচালক তাহমিদুর রহমান, আলোকিত কুলাউড়ার পরিচালক নাঈমুল ইসলাম এবং টিম জার্নালিস্টের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী) ও আজাদুর রহমান যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। পরে অতিথিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

