
আরিয়ান ইসলাম হৃদয়-ঢাকা :
রাজধানীর রায়েরবাগ এলাকার একটি হোটেলে স্বাস্থ্যঝুঁকি ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, হোটেলটির রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের অবাধ বিচরণ রয়েছে, এবং খাবার সংরক্ষণের জন্য পচা বাসি সামগ্রী ব্যবহার করা হয়।
হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও, তারা বিষয়টি নিয়ে কোনো প্রকার সমাধানের আলোচনা না করে এরিয়ে যায়। তাদের কথা, সকলে যেভাবে হোটেল চালাচ্ছে আমরাও সেভাবেই চালাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং হোটেলটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

