
দীপক শর্মা-ঠাকুরগাঁও
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সিনিয়র সাংবাদিক বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
সহকর্মী মোঃ আল মামুন জীবন ভাইকে মোবাইলে অকথিত ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
একজন কলম সৈনিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের দাবি: ১. অনতিবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।
২. ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জীবন ভাইয়ের পাশে দাঁড়াতে আমরা সকলে ঐক্যবদ্ধ। আশা করছি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

