
দীপক শর্মা-ঠাকুরগাঁও
,বিএনপির দেওয়া ইশতেহার সফলতার দিকে, দীর্ঘ ৫ বছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু আলহামদুলিল্লাহ্। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর আজ সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য পুনরায় সিজার (অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব) কার্যক্রম চালু হয়েছে।
এতে করে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েরা এখন স্থানীয়ভাবেই জরুরি মাতৃসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতদিন সিজার সেবা বন্ধ থাকায় রোগীদের ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হতো। ফলে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হতো সাধারণ মানুষকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অপারেশন থিয়েটারের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পুনরায় এই কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিতভাবে সেবা চালু রাখার দাবি জানিয়েছেন।

