
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা উওরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ শে জুলাই) বাদ এশা গাজীপুর চান্দনা চৌরাস্তার বাইতুল কুরআন হিফজ মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক জনাব শওকত হোসেন বাবু। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান উপদেষ্টা ইঞ্জিঃ শরিফুল ইসলাম শামীম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক ( আইসিটি) খোরশেদ আলম, প্রধান আলোচক হিসাবে ছিলেন বাইতুল কুরআন হিফজ মাদ্রাসায় পরিচালক হাফেজ ক্বারূ মাসউদুল করিম ফুলপুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক, মোঃ হাইউল উদ্দিন খান। দৈনিক নতুন ভোরের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল বারী, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র বার্তা পত্রিকার ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সোলেমান হোসেন রাজু গাজীপুর সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূইয়া,গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ শহিদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনাইদ ইসলাম বাচ্চু সহ অন্যন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী সোহাইল মাহমুদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ও পরিচালনা ছিলেন বাংলাদেশ মানব কলাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান তিনি বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করে থাকি, গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করি, অন্ধ লোকদের মুখে খাবার, বন্যা কবলিত মানুষকে ঘর নির্মাণ, অসুস্থ মানুষকে সহযোগিতা, জাতীয় দিবস গুলোকে যথাযথ মর্যাদায় পালন করা হয়।
উত্তরার বিমান দূর্ঘটনায় সারা বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। তাই আমাদের সংগঠনের মাধ্যমে মাদ্রাসার এতিম ও কোমলমতি শিশুদের নিয়ে দোয়ার আয়োজন করেছি যারা নিহত হয়েছে আল্লাহ তায়ালা জান্নাত বাসী করুন আর যারা আহত হয়ে বাসায় কিংবা হাসপাতালে আছে তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

