
সাইমন :
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নে শিল্প ও বাণিজ্যিক উপশহর খ্যাত তারঘাটে অবস্থিত “তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা” দ্বীনি ও জেনারেল শিক্ষায় এক অনন্য আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৬১ সালে নরসুন্দা নদীর তীরে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান উন্নয়নে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠার শুরুতে দাখিল ও আলিম স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সময়ের প্রয়োজনে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এটি বর্তমানে ফাজিল (ডিগ্রি) স্তরে উন্নীত হয়েছে। ফলে মাদরাসাটি এতদ্বঞ্চলের অন্যতম আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।
ফলাফলে অনন্য সফলতা
প্রতিবছর দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ে শতভাগ সাফল্য এবং মেধা তালিকায় শিক্ষার্থীদের অবস্থান মাদরাসাটির সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার শিক্ষার্থীরা নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে।
শিক্ষার পরিবেশ ও অবকাঠামো
মাদরাসার সৌন্দর্যবর্ধন, নান্দনিক গেট, মহাসড়কের নিকটবর্তী অবস্থান এবং সুপরিকল্পিত অবকাঠামোর কারণে শুধুমাত্র নান্দাইল নয়, বরং পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ ও তাড়াইল থেকেও অনেক শিক্ষার্থী এখানে এসে পড়ালেখা করছে।
অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম ২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। তার দক্ষ প্রশাসনিক পরিচালনায় ২৯ জন চৌকস শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছেছে।
ছাত্রছাত্রীদের নৈতিক ও কারিগরি গঠনে বিশেষ উদ্যোগ
শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করা, শ্রেণিকক্ষে উপস্থিতি, পাঠে মনোযোগ বৃদ্ধির জন্য প্রতিটি জাতীয় দিবসে পুরস্কার বিতরণ, আরবি ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
*সাবেক শিক্ষার্থীদের সাফল্য গাথা

