
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস জানান, অভিযোগের পেক্ষিতে উপজেলার জ্বালানি বিক্রয় করা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে ২৫০ এমএল থেকে ৩০০ এমএল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ জন্য একটি ফিলিং ষ্টেশন ও দুজন জ্বালানি ব্যবসায়ীকে এক লক্ষ ৭০ হাজার জরিমানা করা হয়েছে। আমরা আশা করছি ব্যবসায়ীরা সচেতন হবেন, অসাধু উপায় অবলম্বন থেকে বিরত থাকবেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের লাহিড়ী ফিলিং ষ্টেশনকে এক লক্ষ টাকা, বালিয়াডাঙ্গী বাজারের জ্বালানি ব্যবসায়ী এস আর ট্রেডিং কে ৫০ হাজার এবং হোসেন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করাহয়েছে।

