
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

