
দীপক শর্মা
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেন।
বুধবার (৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সুইপার কলোনি, লাশ কাটা ঘর এলাকা, ঠাকুরগাঁও রোড সুগার মিল মাঠ, ওয়াপদা পাওয়ার হাউস এলাকা এবং রেলক্রসিংসংলগ্ন বিভিন্ন হোটেলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. রমজান আলী (৩০) ও মো. আনোয়ার হোসেন (৪৭) নামে দুইজনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

