
নিজস্ব প্রতিনিধি,
মানব পাচার রোধে করণীয় এবং শীর্ষক বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে জাতিসংঘের মানব পাচার প্রতিরোধ প্রোগ্রামের দক্ষিণ এশিয়া এবং বেসরকারি এনজিও রাইটস যশোরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেনাপোল সানরুপ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘের মানব পাচার প্রতিরোধ প্রোগ্রামের আঞ্চলিক কোঅর্ডিনেটর তাসনিম বিনতে করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে রাইটস যশোরের উদ্যোগে একটি হাফওয়ে হোম-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। হাফওয়ে হোমটি মানবপাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অস্থায়ী, নিরাপদ আবাসন, মনোসামাজিক সহায়তা, প্রয়োজনীয় রেফারেল সেবা এবং পুনর্বাসন সহায়তা প্রদানের মাধ্যমে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন পুলিশ, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানবপাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, মানসিক সহায়তা এবং সমাজে পুনঃএকীভূতকরণের জন্য এ ধরনের হাফওয়ে হোম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

