
সন্দ্বীপ প্রতিনিধি :
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্দ্বীপ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,জুলাই যোদ্বা,শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে সন্দ্বীপের দুইজন শহীদ মাহমুদুর রহমান সৈকত এবং সাইমুন সহ সকল শহীদের আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম এবং ন্যায়বিচারের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, জুলাই শহিদ দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়; এটি সাহস, আত্মত্যাগ ও ন্যায়ের পক্ষে অটল থাকার এক অনন্য প্রতীক। এবং সকলকে জুলাই শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

