
মোঃ রুবেল সিকদার
আজ সকালে পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন—
“মাদকমুক্ত শিকদার মল্লিক ইউনিয়ন গড়ে তোলার”।

