
দীপক শর্মা
ইয়াবা সহ ৩২ টি মামলার আসামী চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোজাম্মেল হক (মোজাম) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কৌশলে পালিয়ে বেড়ালেও এবার ডিবি জালে ধরা পড়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাতে তেরকোনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মোজাম্মেল হক মোজাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মৃত-লাজিম উদ্দিনের ছেলে। গ্রাম- দুওসুও তেরকানিয়া।
স্থানীয়রা বলছেন, এতোগুলো মামলার আসামী হয়েও দাপিয়ে বেড়াতো এই মাদক ব্যাবসায়ী। তাকে আইনের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি দেয়া প্রয়োজন। না হলে জেল থেকে বেড়িয়ে আবারো সমাজকে নস্টের ভুমিকা রাখবে।

