
মোঃ কামরুজ্জামান জুয়েল ,
মৌলভীবাজারের কুলাউড়ায় রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জাকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের সহকারী শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন হুজুরের মেয়ের বিয়ে উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ আলী ফাউন্ডেশন।
বুধবার (১৫ জুলাই) রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ ৪৫ হাজার টাকা আব্দুল মতিন হুজুরের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক, টিম জার্নালিস্টের উপদেষ্টা এবং সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন।
আরও উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের সদস্য সামসু উদ্দিন বাবু, মো. আলী শোভন এবং তাহমিদুর রহমান।
রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসচ্ছল ও সেবামূলক কাজে নিয়োজিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

