
দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

