
দীপক শর্মা
হরিপুরের প্রকল্প অনিয়মের অভিযোগ: তদন্তের নির্দেশ, অপরাধী হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হরিপুর উপজেলায় বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “নজরে আসা বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও-২ আসনের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততার সাথে পালন করে যাব। আপনারা আস্থা রাখুন।” এর আগে দুপুর থেকেই প্রতিদিনের ঠাকুরগাঁওসহ কয়েকটি ফেসবুক পেজে হরিপুর উপজেলার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে পোস্ট করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

